1. domain.namebd2020@gmail.com : admi2017 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা 

দেশের আম রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি বলেছেন আমাদের সরকার কৃষিবান্ধব সরকার, কৃষি ও কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমের রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার।
বৃহস্পতিবার (২৭ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিরাপদ আম উদ্যোক্তা রফিকুলের আম বাগান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
কৃষি মন্ত্রী বলেন, আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে চাষিদের নির্দেশনা দেওয়া হচ্ছে রপ্তানিযোগ্য আম উৎপাদনের জন্য। আমাদের দেশের আম অত্যন্ত সুমিষ্ট। তাই আমরা আম বিদেশে রপ্তানি করতে চাই। আমরা সে লক্ষেই কাজ করছি। এজন্য বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের এখানে নিয়ে আসা।
তিনি বলেন, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের আমবাগান পরিদর্শনের আয়োজন করেছি। তারা নিজের চোখে দেখে সুপারিশ করবে এতে আম রপ্তানি বাড়বে। চাঙ্গা হবে দেশের অর্থনীতি।
তার আগে সকালে মাননীয় মন্ত্রী আমবাগানে এসে পৌঁছলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুহাঃ জিয়াউর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপসচিব দেবেন্দ্রনাথ উরাঁও, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক ড. পলাশ সরকার সহ কৃষি দপ্তরের কর্মকর্তাগণ অতিথিদের বরণ করেন।
এরপর চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কান্দবোনা গ্রামে বিভিন্ন প্রজাতির নিরাপদ আম উদ্যোক্তা রফিকুলের আম বাগানে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের নেতৃত্বে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ, কৃষি সচিব ওয়াহিদা আক্তার, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ব্রুনাই, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, পাকিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভুটান, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, মিয়ানমার ও লিবিয়ার রাষ্ট্রদূতরা আমবাগান পরিদর্শন করেন।
Show quoted text

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews