1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জে জেলা পরিষদের সদস্যসহ নিহত-২

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুস সালাম ও আব্দুল মতিন (৩৫) নামের শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ মতিনের বড় ভাই টিটু আলী। আহত-২
বৃহস্পতিবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার রানিহাটি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এত্তাজ আলীর ছেলে নিহত আব্দুস সালাম চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য ও শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নিহত অপর জন হরিনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মতিন রানিহাটি ফতেপুর গ্রামের মৃত মান্নান আলীর ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে রাতে রানিহাটি কলেজের সামনে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন আব্দুল সালামসহ কয়েকজন। এ সময় বেশ কয়েকজন দুর্বৃত্ত এসে তাদের ওপর হঠাৎ হামলা করে। দুর্বৃত্তরা গুলি, বোমা নিক্ষেপ ও এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম মারা যান। গুলিবিদ্ধ অবস্থায় মতিন আলীকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, রাত সাড়ে ৮ টার দিকে রানিহাটি কলেজের সামনে গুচ্ছগ্রাম এলাকায় হঠাৎ দুর্বৃত্তরা বোমা বিস্ফোরণ ও গুলি চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম মারা যান। ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews