1. domain.namebd2020@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত  নাচোলে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রধান শিক্ষকের হাতে ২ সাংবাদিক লাঞ্ছিত চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন ৭০০ জন চাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা  চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধকল্পে গাড়ি চালকদের রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সহ দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের ৭ম ব্যাচের উদ্বোধন ইমাম হোসাইন (আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে শোকসভা ও দোয়া মাহফিল পূবালী ব্যাংকের উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে এসএসসি ৯৯ ব্যাচের রজতজয়ন্তী উদযাপন

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

মানবতার সেবাই প্রতিক্ষণ” এ প্রতিপাদ্য কে সামনে রেখে চাঁপাই নবাবগঞ্জে এসএসসি ৯৯ ব্যাচের ৭০০ বন্ধুদের নিয়ে রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (০৫ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শহীদ সাটু হল অডিটোরিয়ামে এসএসসি ৯৯ ব্যাচের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলাহাট উপজেলার দই বিক্রেতা প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে সম্মাননা পদপ্রাপ্ত ‌`সাদা মনের মানুষ` মো. জিয়াউল হক।

রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের এসএসসি ৯৯ ব্যাচের উদযাপন কমিটির আহ্বায়ক জমসেদ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় স্বাগত বক্তব্য দেন এসএসসি ৯৯ ব্যাচ চাঁপাইনবাবগঞ্জের তারিকুজ্জামান।

চাঁপাইনবাবগঞ্জে প্রথম বারের মত রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের যোগ দেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা এসএসসি ৯৯ ব্যাচের ৭০০ জন রেজিস্ট্রেশনকৃত বন্ধু। প্রথমেই চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী কালাই রুটি এবং বিভিন্ন জাতের সুমিষ্টি আম পরিবেশন করা হয়।

অনুষ্ঠানের শুরুর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের পর জাতীয় সংগীত মধ্য দিয়ে ৯৯ ব্যাচের মরহুম বন্ধুদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

এরপর সমাজসেবায় একুশে সম্মাননা পদপ্রাপ্ত `সাদা মনের মানুষ` মো. জিয়াউল হক’কে এসএসসি ৯৯ ব্যাচ পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। পরে ২৫ পাউন্ডের কেক কেটে ৭০০ জন বন্ধু রজতজয়ন্তী উৎসব উদযাপন করে। বিকেলে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সুমন, মনিরুল, ডিউকসহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews