1. domain.namebd2020@gmail.com : admi2017 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা 

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
“অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্য কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে দিবসটি উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানটি জেলা প্রশাসকের কার্যালয়ের (আই সিটি ল্যাব) কনফারেন্স রুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট একেএম গালিভ খাঁন।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) দেবেন্দ্র নাথ উরাঁও। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) আবুল কালাম সাহিদ, সিভিল সার্জনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পরিবার পরিকল্পনা উপপরিচালক শহীদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাছমিনা খাতুন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনায় মা ও শিশু স্বাস্থ্য, কৈশোরকালীন সেবা ও জনস্বার্থে প্রশংসনীয় অবদান রাখায় জেলা পর্যায়ে ৮ ক্যাটাগরিতে ৮ জনকে ক্রেস্ট ও প্রশংসাপত্র প্রদান করেন জেলা প্রশাসক।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews