1. domain.namebd2020@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা 

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
“আপনার সন্তানের চোখকে ভালোবাসুন” এ প্রতিপাদ্য কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কর্তৃক পরিচালিত চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের আয়োজনে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে  র‌্যালিতে অংশ নেন সিভিল সার্জন ডাঃ এসএম মাহমুদুর রশিদ।

আলোচনা সভায় সভাপতিত্ব করে বাংলাদেশ জাতীয় অন্ধকল্যান সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার চেয়ারম্যান প্রকৌশলী একেএম খাদেমুল ইসলাম। সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন সমিতির সহ-সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সহ-সভাপতি ফারুক আলী, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম। সভায় স্বাগত বক্তব্য দেন চক্ষু হাসপাতালের ডাঃ ইমরান জাভেদ। সঞ্চালনা করে সমিতির নির্বাহী সদস্য এম কোরাইশী মিলু।

এসময় উপস্থিত ছিলেন সমিতির নির্বাহী সদস্য আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান টুলু, নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন আর রশিদ, সিভিল সার্জনের প্রতিনিধি কাজল, হাসপাতালের ডাঃ তৌহিদুল ইসলাম সুজন, চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. ইউসুফ আলী সহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল থেকে একটি র‌্যালি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে হাসপাতালে জনসচেতনতা সৃষ্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন বয়সী চক্ষু রোগীদের ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান করা হয়।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews