1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী এরফান আলী আর নেই

  • আপডেট টাইম : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
বাংলাদেশের বিশিষ্ট প্রসিদ্ধ চাল ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এরফান আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোব্বার (৩ নভেম্বর) সিঙ্গাপুরের একটি হাসপাতালে বাংলাদেশ সময় ১১টা ২০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, এরফান আলী দীর্ঘদিন থেকে ক্যান্সার ও নিউমনিয়ায় আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবার আরো জানান, মরহুমের লাশ সিঙ্গাপুরে থাকায় তার জানাজার নামাযের সময় পরে জানানো হবে।
এরফান আলী করোনাকালীন (কোভিড-১৯)  অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। তিনি বহু শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইয়াতিমখানাসহ প্রতিষ্ঠানের  সঙ্গে যুক্ত ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৬ বছর সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক-ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। এরফান আলী মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews