1. domain.namebd2020@gmail.com : admi2017 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেলওয়ে ষ্টেশনে ককটেল বিষ্ফোরণ আটক-৬

  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

ইব্রাহিম বাবু:

সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে চাঁপাই নবাবগঞ্জের নাচোল রেলষ্টেশন এলাকায় ককটেল হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এতে আহত হয়েছেন ৩জন। পরবর্তীতে উত্তেজিত জনতা সন্ত্রাসীদের ব্যবহৃত ৭টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে নাচোল রেলওয়ে রেলষ্টেশন এলাকায়। এ ঘটনার বিষয়ে নাচোল থানার ওসি মনিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলার রেলওয়ে ষ্টেশন এলাকার রজব-সিফাত-জসিমের জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ রয়েছে। এ বিরোধ কে কেন্দ্র করে দুদিন ধরে এক পক্ষের লোকজনকে মারধর করে। এরই জের ধরে বিকেলে সদর উপজেলার রানীহাটি এলাকার ২০-২৫ জনের একদল সন্ত্রাসী নাচোল রেলওয়ে ষ্টেশন এলাকায় বেশ কয়েকটি ককটেলের বিষ্ফোরণ ঘটায় এবং একটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙ্গচুর করে। এতে অন্তত ৩’জন আহত হয়। এসময় স্হানীয় জনতা মাইকে ঘোষণা দিয়ে জামায়েত হয়ে দুই সন্ত্রাসীকে ধরে গণপিটুনি দেন এবং ৭টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেন। পরে নাচোল থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনকে আটকসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থাবিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমিজমা নিয়ে পারাবারিক বিরোধের জের ধরে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ জন কে আটক করা হয়েছে। এলাকায় আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews