1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত  নাচোলে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রধান শিক্ষকের হাতে ২ সাংবাদিক লাঞ্ছিত

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

  • আপডেট টাইম : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাংবাদিকদের সাথে নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল-ইমরানের মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে শিবগঞ্জ প্রেসক্লাব আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় শিবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক হারুন অর-রশিদের সভাপতিত্বে বক্তব্য দেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল-ইমরান, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, সিনিয়র সাংবাদিক আহসান হাবিব, সাংবাদিক আমিনুল হক সোনা ও সাংবাদিক ফারুক আহমেদ চৌধুরী প্রমূখ।

এ সময় ইউএনও বলেন, শিবগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই শিবগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় সকল সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি। এছাড়া সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরলে তিনি সেগুলোর বিষয়ে দৃষ্টি দেবেন বলে আশ্বস্ত করে বস্তুনিষ্ঠ ও নিরেপক্ষ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews