1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা ৩০টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের দিল চাঁপাইনবাবগঞ্জ পুলিশ শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রি: ভুক্তভোগীর সংবাদ সম্মেলন চাঁপাই প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত আক্তারুজ্জামান- সম্পাদক জমসেদ আলী চাঁপাইনবাবগঞ্জে আমেরিকার তৈরি পিস্তল উদ্ধার, আটক-২ চাঁপাইনবাবগঞ্জে চঞ্চল্যকর অপহরণ মামলায় শিশু উদ্ধার, আটক-২  চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের শীর্ষক কর্মশালা 

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

আখতারুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ:

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সকালে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সড়কে চলাচলের সময় ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত স্থানে রাস্তা পারাপার, যানবাহনে নিরাপদে চলাচল এবং চালকদের দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে আলোচনা করা হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, চাঁপাইনবাগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক, মোটরযান পরিদর্শক বি আরটি এর কাফিউল হাসান মৃধা, টি আই-২ আজিজ ফেরদৌস।

চাঁপাইনবাগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক সেমিনারে বক্তব্যে বলেন,
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। বিশেষ করে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই ট্রাফিক আইন ও নিরাপদ সড়ক ব্যবহারের বিষয়ে সচেতন করে তুলতে হবে। পথচারী, চালক, শিক্ষার্থী ও অভিভাবক—সবার সম্মিলিত দায়িত্বশীল আচরণই পারে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে, এসব কথা তুলে ধরেন।সেমিনারে আয়োজক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews