1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জে আনসার বাহিনীর দেড় কোটি টাকার মাদক উদ্ধার

  • আপডেট টাইম : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

দেশে বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলন প্রেক্ষিতে গত ৫ আগস্ট পরবর্তী সময়ে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার-ভিডিপি দায়িত্ব পালনকালে জেলা পরিষদের সামনে দেড় কোটি টাকার মাদক, মোবাইল ফোন, বাংলাদেশী ও ভারতীয় নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১০ আগষ্ট) গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সামনে আনসার বাহিনীর দায়িত্ব পালনকালীন সময়ে এসব উদ্ধার করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন আনসার-ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট শরিফুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমান্ড্যান্ট শরিফুল ইসলামের নির্দেশনায় ও সার্কেল অ্যাডজুট্যান্ট সেলিম রেজার নেতৃত্বে এবং এফ,এস মাসুদ রানা’র সমন্বয়ে একটি টিম শনিবার রাত ১ টার দিকে জেলা পরিষদের সামনে কয়েকজন দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগের ভিতরে তল্লাশি চালিয়ে পাওয়া যায় ৯ টি প্যাকেটে ১ কেজি ৩০০ গ্রাম হেরোইন, ২৫ টি প্যাকেটে ১০ হাজার পিস ইয়াবা, ৩৭ টি মোবাইল ফোন, ভারতীয় রুপি ৫০০ টাকার ৪২ টি নোট এবং বাংলাদেশী ৫০০ টাকার ৪০ টি নোট উদ্ধার করা হয়।
আজ শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সেনা ক্যাম্প, ৯ বীর বগুড়া সেনানিবাসের নিকট হস্থান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন (সিও) লেঃ কর্নেল জনাব-শান্তনু রাজ চৌধুরী, লেফটেন্যান্ট জনাব-সাজিদ, লেফটেন্যান্ট জনাব-সিয়াম। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা তাজিনুর ইসলাম, মাহমুদ সুলতান (ইউ, আই), দলপতি বায়রন আলী
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews