1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত  নাচোলে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রধান শিক্ষকের হাতে ২ সাংবাদিক লাঞ্ছিত চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন ৭০০ জন চাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা 

মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সংগঠনটি ছয় বছর পেরিয়ে সাত বছরে পর্দাপন উপলক্ষে বুধবার (২৬ শে ফেব্রুয়ারী) দুপুরে জেলা শহরের বিশ্বরোড শাহনেয়ামতুল্লাহ কলেজের সামনে অবস্থিত মডেল প্রেসক্লাবের হল রুমে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা, কেক কাটার মধ্য দিয়ে উদযাপন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মডেল প্রেসক্লাবের সভাপতি আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি ফেরদৌস সিহানুক শান্ত।
আলোচনা সভায় অতিথির বক্তব্যে দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুল মতিন, দৈনিক চাঁপাই দর্পনের প্রকাশক ও সম্পাদক এবং চ্যানেল আই জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি জহুরুল হক, দৈনিক ভোরের দর্পন পত্রিকার গোমস্তপুর উপজেলা প্রতিনিধ আলাউদ্দিন পারভেজ।এছাড়াও উপস্থিত ছিলেন, সময় টিভির জাহাঙ্গীর আলম, গ্লোবাল টেলিভিশনের ফারুক হোসেন, অনলাইন টেলিভিশন প্রহর টিভির জেলা প্রতিনিধি রিপন জামাল, মডেল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচারের ষ্টার্ফ রিপোর্টার মনোয়ার হোসেন রুবেল, দপ্তর সম্পাদক ও দৈনিক স্বাধীন মত পত্রিকার জেলা প্রতিনিধি আবুল বাশার মিলন প্রমুখ। উপস্থাপনা করেন মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবর-আমার বার্তা’র জেলা প্রতিনিধি বদিউজ্জামান রাজাবাবু।
পরে মডেল ক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সাবেক সদস্য প্রয়াত অ্যাডভোকেট সৈয়দ শাহজামাল এর জন্য দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews