1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের উদ্বোধ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে অগ্নিনির্বাপণ অনুসন্ধান, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক ৩ দিনব্যাপী স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনে ৩ দিনব্যাপী স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ৩ মোসাঃ নাজনীন ফাতেমা জিনিয়া।
উক্ত প্রশিক্ষণ ১ম ব্যাচ ২৩ এপ্রিল হতে ২৫ এপ্রিল পর্যন্ত ৩ দিনব্যাপী প্রশিক্ষণে ৪০ জন ও ২য় ব্যাচে ২৮ এপ্রিল হতে ৩০ এপ্রিল পর্যন্ত ৩ দিনব্যাপী প্রশিক্ষণে ৪০ জন। মোট ৮০ জন নারী-পুরুষ স্বেচ্ছাসেবক প্রশিক্ষণে অংশগ্রহন করার কথা রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক শেখ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসাঃ নাজনীন ফাতেমা জিনিয়া।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর স্টেশন অফিসার সেলিম হোসেনের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিসার সারওয়ার হোসেন, ফরিদ উদ্দীন, হারুনুর রশিদ, খালিকুজ্জামান সহ প্রশিক্ষণার্থী ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণের মাধ্যমে সেচ্ছাসেবীদের দক্ষ করে গড়ে তুলবে এমনটাই আশা করেন তাঁরা। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews