1. domain.namebd2020@gmail.com : admi2017 :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী

চাঁপাইনবাবগঞ্জের দুর্ধর্ষ চোর ভটা সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ

  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূকে কুপিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরির মূলহোতা সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাত ১১টার দিকে শহরের পুরাতন সিএন্ডবি ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হচ্ছে আরিফুল ইসলাম ভটা (২৫), তার স্ত্রী শারমিন আক্তার (২৩), ইব্রাহিম খলিল (৩০), ইউসুফ আলী (২৫), শ্রী দিপক কর্মকার (৪১) সকলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায়।
শনিবার (১৩ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার নবাবগঞ্জ সার্কেল জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীর আলম বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি স্বর্ণের চেইন, দুটি আংটি ও চুরির কাজে ব্যবহত একটি মোটরসাইকেলসহ কিছু মাদক উদ্ধার করা হয়েছে। বলেন, গ্রেফতারকৃত আরিফুল ইসলাম ভটা চুরির বিষয়ে অত্যন্ত পরদর্শী এবং তার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে।
প্রসঙ্গগত উল্লেখ্য, গত ৭জুলাই ভোর ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পাঠানাপাড়া এলাকার দুরুল হোদার বাড়ির রান্না ঘরের গ্যাস ফ্যান ভেঙে অজ্ঞাত ব্যক্তি বাড়িতে প্রবেশ করে। পরে দুরুল হোদার মেয়ের ঘর থেকে ২টি মোবাইল ফোন নেয়ার পর ঘরের আলমারির মালামাল তছনছ করে নগদ ৬৫ হাজার টাকাসহ তার পুত্রবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews