1. domain.namebd2020@gmail.com : admi2017 :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী

চাঁপাইনবাবগঞ্জে বসত বাড়ি দখল ও প্রাণনাসের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় সরকারী খাস জমিতে বসবাস ২৫ বছর। ছোটবোন সন্ত্রাসীদের দ্বারা বসত বাড়ী দখল ও প্রাণনাসের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বড়বোন তারা আক্তার।
আজ বুধবার (২১ আগষ্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিশ্বরোড মোড়ে অবস্থিত মডেল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা আক্তার বলেছেন, তার মেয়ে জামাই নাতিকে নিয়ে দীর্ঘ ২৫ বছর যাবৎ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চাঁদলাই জোড় বাগান এলাকায় সরকারী খাস জমিতে বসবাস করে আসছেন। গত বছরের অক্টোবরে তার আপন ছোটবোন টুকটুকি ঢাকা থেকে তার বাড়িতে বেড়াতে আসেন। প্রায় ৪ মাস অতিবাহিত হলে ছোট বোন টুকটুকি কে ঢাকায় ফিরে যাওয়ার কথা বলেন বড়বোন। এ কথা বলার পর ছোটবোন টুকটুকি তার বড়বোনের সাথে খারাপ ব্যবহার করেন। এবং বলেন এটা তার বাবার বাড়ি আমি এই বাড়িতেই থাকবো। এরপর বড়বোন তারা আক্তার এলাকার গনমাণ্য বাক্তিদের শরনাপন্ন হয়। পরবর্তীতে তার ছোটবোন টুকটুকি ক্ষিপ্ত হয়ে তার নেশাগ্রস্থ বড় ভাই মনিরুল কে সাথে নিয়ে চার দফাই মারধর করে তার মেয়ের জামাই মিলনের মাথা ফাটিয়ে দেন সন্ত্রাসীরা। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করলে আসামী গ্রেফতার হয়। পরবর্তীতে জামিনে বেড়িয়ে এসে আবারও আমার বসত বাড়ি হতে উচ্ছেদ করতে পায়তারা করছে ছোটবোন। বর্তমান এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী এবং একজন ভূয়া সাংবাদিক বিভিন্ন ভাবে হুমকি ও প্রাননাসের ভয় দেখাচ্ছে বলে সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন তিনি।
এ ঘটনাটির বিষয়ে জানতে মোসা: তারা আক্তারের ছোট বোন টুকটুকি সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা চেষ্টা করা হলেও সম্ভব হয়নি, ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews