1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইয়ের বালিয়াডাঙ্গা ইউনিয়নে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কাজের শুভ উদ্বোধন  চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রমজান আলী নামে মোড়ের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সীমান্তের যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা ৩০টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের দিল চাঁপাইনবাবগঞ্জ পুলিশ শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

চাঁপাইনবাবগঞ্জের কুখ্যাত ভটা চোর গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা গাইনপাড়া মহল্লার একটি বাড়িতে চুরির ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কুখ্যাত চোর আরিফুল ইসলাম (ভটা) সহ দুইজনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয় প্রেসব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে পুলিশ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, গত ১৯ এপ্রিল রাতে মোমিনুল ইসলামের বাড়িতে চুরি হয়। চোর দেড় লাখ টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পরে অভিযানে ভটা চোরকে গ্রেফতার করা হলে সে চুরির কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী নগদ ১৫ হাজার টাকা ও কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়। চুরিকৃত বাকি মালামাল উদ্ধারের চেষ্টা চলমান রয়েছে বলে জানান।
পুলিশ আরও জানায়, কুখ্যাত ভটা চোরের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় চুরি ও মাদকসহ ১৯টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত অপর হলেন- স্বাধীন নন্দী সে একজন স্বর্ণ ব্যবসায়ী ও শহরের পুরাতন বাজার এলাকার শিল্পী জুয়েলার্সের মালিক। তাকে চোরাই স্বর্ণ কেনার দায়ে গ্রেফতার করা হয়।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews