1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ২শ পরিবার পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার 

  • আপডেট টাইম : শনিবার, ১৫ জুন, ২০২৪
ঈদ-উল-আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী’র পক্ষে থেকে চাঁপাইনবাবগঞ্জের দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ অফিসার্স ক্লাবে জেলা প্রশাসক ও লেডিস ক্লাবের আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি নিজ হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট একেএম গালিভ খাঁন ও লেডিস ক্লাবের সভাপতি জেলা প্রশাসকের সহধর্মিনী মাহফুজা সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার চাঁপাই নবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোসা: তাছমিনা খাতুন, সহকারী কমিশনার ভূমি আঞ্জুমান সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সহধর্মিনী ডা. রেশমা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্য কর্মকর্তা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি বলেন, ঈদু-উল-আযহা’র আনন্দ আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে চাঁপাই নবাবগঞ্জের দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে ঈদ উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সামান্য এই খাদ্য সামগ্রী তুলে দিতে পেরেছি। প্রতি বছর এই উদ্যোগ বজায় রাখবো বলে জানান।
জানা গেছে, ২০০ জন পরিবারের প্রত্যেকের ব্যাগে ছিল ১ কেজি আতব চাল, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম মশুর ডাল, ১ লিটার তেল, ১ কেজি পিঁয়াজ, ১ কেজি আলু, সেমাই, লাচ্ছা সেমাই, নুডলস, মশলা, জিরা, কিসমিস, গুড়া দুধ, বুদিয়া, লবণ ও লাক্স সাবান বিতরণ করা হয়।
ঈদ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন অসহায় পরিবার গুলো। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews