1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জে আন্তজার্তিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

  • আপডেট টাইম : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
“প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” এ প্রতিপাদ্য কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের আন্তজার্তিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত পালিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থা ও জনশক্তি অফিসের আয়োজনে দিবসটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, নিরাপদ অভিবাসের জন্য দক্ষতা বাড়িয়ে ও প্রশিক্ষণ নিয়েই বিদেশে যেতে হবে। বিদেশে সকল সুযোগ-সুবিধা সর্ম্পকেও জানতে হবে। তবেই প্রবাসীরা সঠিক মূল্যায়ন বিদেশেও পাবে।
অনুষ্ঠানে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে একজন বিদেশ ফেরত অভিবাসীকে পুনরেকত্রীকরণের জন্য প্রায় ২ লাখ ৫২ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
সভায় নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের টেকসই পুনরেকত্রীকরণে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র‍্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টারের (এমআরএসসি) সমন্বয়ক আশিকুজ্জামান বলেন, আন্তর্জাতিক অভিবাসী দিবস একটি বিশেষ দিন, যা অভিবাসীদের অধিকার, তাদের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ভূমিকা এবং তাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে একটি মূল্যবান সুযোগ বলে জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক দেবেন্দ্রনাথ উরাও। এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি’র) অধ্যক্ষ মঈন উদ্দিন, জেলা প্রবাসী কল্যান ব্যাংকের প্রতিনিধি কার্তিক কুমার প্রাং, অতিরিক্ত জেলা জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। স্বাগত বক্তব্য দেন জেলা কর্মসংস্থা ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আখলাক-উজ-জামান।
এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, অভিবাসী এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews