1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত  নাচোলে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রধান শিক্ষকের হাতে ২ সাংবাদিক লাঞ্ছিত

আন্তর্জাতিক অভিবাসী দিবস: অভিবাসীদের যথাযথ সম্মান প্রদানের আহ্বান

  • আপডেট টাইম : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
অভিবাসীদের যথাযথ সম্মান প্রদানের আহ্বান জানিয়ে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। আজ বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে এক আলোচনা সভার এই আহ্বান জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আয়োজিত এই সভায় অভিবাসীদের অধিকার ও তাদের অবদান নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানটি শুরু হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। যা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা শুরু হয়।
অনুষ্ঠানে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে একজন বিদেশ ফেরত অভিবাসীকে পুনরেকত্রীকরণের জন্য প্রায় ২ লাখ ৫২ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, নিরাপদ অভিবাসের জন্য দক্ষতা বাড়িয়ে ও প্রশিক্ষণ নিয়েই বিদেশে যেতে হবে। বিদেশে সকল সুযোগ-সুবিধা সর্ম্পকেও জানতে হবে। তবেই প্রবাসীরা সঠিক মূল্যায়ন বিদেশেও পাবে।
সভায় নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের টেকসই পুনরেকত্রীকরণে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র‍্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টারের (এমআরএসসি) সমন্বয়ক আশিকুজ্জামান বলেন, আন্তর্জাতিক অভিবাসী দিবস একটি বিশেষ দিন, যা অভিবাসীদের অধিকার, তাদের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ভূমিকা এবং তাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে একটি মূল্যবান সুযোগ।
তিনি আরও বলেন, অভিবাসী শুধুমাত্র একটি দেশের সীমা অতিক্রম করেন না, তারা নতুন পরিবেশে নিজেদের প্রতিষ্ঠিত করতে, নিজ পরিবার ও সমাজের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করেন। আমাদের উচিত তাদের প্রতি সম্মান এবং সহানুভূতি প্রদর্শন করা। কারণ তারা সমাজে অমূল্য অবদান রাখেন।
আশিকুজ্জামান আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক অভিবাসী দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে, সবার জন্য সমান অধিকার এবং সুযোগ থাকা উচিত। আমরা যেন একে অপরকে সহায়তা করি এবং একটি উন্নত, সমৃদ্ধ বিশ্ব গড়তে একযোগে কাজ করি।
সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক দেবেন্দ্রনাথ উরাও। এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি’র) অধ্যক্ষ মঈন উদ্দিন, জেলা প্রবাসী কল্যান ব্যাংকের প্রতিনিধি কার্তিক কুমার প্রাং, অতিরিক্ত জেলা জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। স্বাগত বক্তব্য দেন জেলা কর্মসংস্থা ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আখলাক-উজ-জামান। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, অভিবাসী এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
তাছাড়া, গোমস্তাপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম যৌথভাবে দিবসটি উদযাপন করছে। যা এই অঞ্চলের অভিবাসীদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের অধিকার নিয়ে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews