1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী শিবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান নির্বাচিত হতে পারলে ৩ মাসের মধ্যে দুর্নীতি বন্ধ করবো: নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে: কর্নেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন

নাচোলে অভিযোগের ২’ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভিযোগের ২ ঘন্টার মধ্যে এক শিশুকন্যা ধর্ষন চেষ্টার আসামীকে আটক করতে সক্ষম হয়েছেন নাচোল থানার ওসি(তদন্ত) খন্দকার ফরিদ হোসেন। নাচোল থানার ওসি(তদন্ত) খন্দকার ফরিদ হোসেন জানান, গত১৪ অক্টোবর সোমবার বিকেল ৪’টার দিকে উপজেলার নেজামপুর ইউপির জংলা দোগাছী গ্রামের অভিযুক্ত আঃ মান্নানের বাড়ির পাশে কয়েকজন শিশুর সাথে নির্যাতিত শিশুটি খেলাধুলা করছিল। ওইসময় একই পাড়ার মৃত সহিদ আলীর ছেলে আঃ মান্নান কবিরাজ(৬০) প্রতিবেশীর এক শিশুকন্যাকে প্রলোভন দেখিয়ে তার নিজ ঘরে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে। ওই শিশুকন্যার ডাক-চিৎকারে অন্যান্য শিশুরা ও প্রতিবেশীরা ধর্ষকের বাড়িতে ছুটে আসলে অভিযুক্ত আঃ মান্নান কবিরাজ তার ঘর থেকে বেরিয়ে পালিয়ে যায়। শিশুটিরমাসহ তার স্বজনরা শিশুটিকে উদ্ধার করে নিজ বাড়িতে প্রাথমিক চিকিৎসা করান। শিশুটির ভয়-ভীতি কাটলে ও মানসিকভাবে সুস্থ্য হলে শিশুটির মা গত ১৬ অক্টোবর সন্ধা সাড়ে ৬টায় নাচোল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ করেন। অভিযোগের ২’ঘন্টার মধ্যে ওই রাতেই নাচোল থানার ওসি(তদন্ত) খন্দকার ফরিদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযুক্ত আঃ মান্নানের বাড়ি থেকে আসামীকে আটক করেন। মাত্র ২ ঘন্টার মধ্যে আসামী আটকের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে নির্যাতিত শিশুটির পরিবার জানান, ওই মান্নান কবিরাজ জীন-ভুতের কবিরাজি করে। তার বিরুদ্ধে অনেক নারী কেলেংকারীর অভিযোগ আছে। লোক লজ্জা ও মান সম্মানের কথা ভেবে কেউ মুখ খুলেনা। সকলেই ওই লম্পটের কঠোর শাস্তি দাবী করেছেন।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews