1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার খিকটা আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী খাতুনের বিরুদ্ধে শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম ও দূর্ণীতির প্রতিদবাদে ভুক্তভূগীরা সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালে নাচোল সাব রেজিস্ট্রি অফিস চত্বরে এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভূগি সহকারী শিক্ষক মোহাম্মদ সহিমুদ্দীন(ইসলাম ধর্ম), কুলসুম খাতুন (আইসিটি) ও নৈশ প্রহরী মোস্তফা হোসেন লিখিত বক্তব্যে উল্লেখ করেন, বিদ্যালয়টি ১৯৯৭ সালে স্থাপিত হয়ে ২০২২ সালের ৬ জুলাই এমপিও ভূক্ত হয়।

উল্লেখিত শিক্ষক-কর্মচারীগণ বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় থেকেই কর্মরত রয়েছেন বলে দাবী করেন। উল্লেখিত শিক্ষক-কর্মচারীদের ব্যানবেইজ টিচার্স ডাটাবেইজ তথ্যমতে তাদের নাম অন্তর্ভূক্ত হলেও তাদের বেতনবিল এমপিওভূক্ত করার জন্য সহকারী শিক্ষক মোসাঃ কুলসুম খাতুন (আইসিটি)এর নিকট ৭০ হাজার ও মোহাম্মদ সহিমুদ্দীন (ইসলাম ধর্ম) এর নিকট থেকে ৯০ হাজার এবং নৈশ প্রহরী মোস্তফা হোসেনের নিকট থেকে ৬৫ হাজার টাকা প্রধান শিক্ষক শেফালী খাতুন ও তার স্বামী আব্দুস সামাদ গ্রহণ করেন। কিন্তু প্রধান শিক্ষক শেফালী খাতুন নিজের বেতন-বিলের জন্য অনলাইন সাবমিট করলেও তাদের বেতন-বিলের জন্য কোন পদক্ষেপ গ্রহণ করছেন না।

অপরদিকে ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত সেফালী খাতুন সহকারী প্রধান শিক্ষক (বিজ্ঞান) পদে ছিলেন। ২০১৮ সালের ১৮ মে ব্যানবেইজ টিচার্স ডাটাবেইজ তথ্য মতে সহকারী প্রধান ও প্রধান শিক্ষক পদে একই তারিখে যোগদান করেন। তিনি গত ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান) পদে বহাল থাকেন।

ভুক্তভূগিরা আরও উল্লেখ করেন যে, অদৃশ্য নিয়োগের ফলে প্রধান শিক্ষক সেজে শেফালী খাতুন অক্টোবর ২০২৪ তারিখের মাসিক বিল-বেতনের জন্য আবেদন করেন। ভুক্তভূগিরা তাদের বেতন-বিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছেন।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews