1. domain.namebd2020@gmail.com : admi2017 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি-পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেলসহ আটক-১ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান চাঁপাইয়ের বালিয়াডাঙ্গা ইউনিয়নে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কাজের শুভ উদ্বোধন  চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রমজান আলী নামে মোড়ের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সীমান্তের যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা ৩০টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের দিল চাঁপাইনবাবগঞ্জ পুলিশ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার খিকটা আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী খাতুনের বিরুদ্ধে শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম ও দূর্ণীতির প্রতিদবাদে ভুক্তভূগীরা সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালে নাচোল সাব রেজিস্ট্রি অফিস চত্বরে এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভূগি সহকারী শিক্ষক মোহাম্মদ সহিমুদ্দীন(ইসলাম ধর্ম), কুলসুম খাতুন (আইসিটি) ও নৈশ প্রহরী মোস্তফা হোসেন লিখিত বক্তব্যে উল্লেখ করেন, বিদ্যালয়টি ১৯৯৭ সালে স্থাপিত হয়ে ২০২২ সালের ৬ জুলাই এমপিও ভূক্ত হয়।

উল্লেখিত শিক্ষক-কর্মচারীগণ বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় থেকেই কর্মরত রয়েছেন বলে দাবী করেন। উল্লেখিত শিক্ষক-কর্মচারীদের ব্যানবেইজ টিচার্স ডাটাবেইজ তথ্যমতে তাদের নাম অন্তর্ভূক্ত হলেও তাদের বেতনবিল এমপিওভূক্ত করার জন্য সহকারী শিক্ষক মোসাঃ কুলসুম খাতুন (আইসিটি)এর নিকট ৭০ হাজার ও মোহাম্মদ সহিমুদ্দীন (ইসলাম ধর্ম) এর নিকট থেকে ৯০ হাজার এবং নৈশ প্রহরী মোস্তফা হোসেনের নিকট থেকে ৬৫ হাজার টাকা প্রধান শিক্ষক শেফালী খাতুন ও তার স্বামী আব্দুস সামাদ গ্রহণ করেন। কিন্তু প্রধান শিক্ষক শেফালী খাতুন নিজের বেতন-বিলের জন্য অনলাইন সাবমিট করলেও তাদের বেতন-বিলের জন্য কোন পদক্ষেপ গ্রহণ করছেন না।

অপরদিকে ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত সেফালী খাতুন সহকারী প্রধান শিক্ষক (বিজ্ঞান) পদে ছিলেন। ২০১৮ সালের ১৮ মে ব্যানবেইজ টিচার্স ডাটাবেইজ তথ্য মতে সহকারী প্রধান ও প্রধান শিক্ষক পদে একই তারিখে যোগদান করেন। তিনি গত ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান) পদে বহাল থাকেন।

ভুক্তভূগিরা আরও উল্লেখ করেন যে, অদৃশ্য নিয়োগের ফলে প্রধান শিক্ষক সেজে শেফালী খাতুন অক্টোবর ২০২৪ তারিখের মাসিক বিল-বেতনের জন্য আবেদন করেন। ভুক্তভূগিরা তাদের বেতন-বিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছেন।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews