1. domain.namebd2020@gmail.com : admi2017 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ফাইনাল খেলা সম্পন্ন  চাঁপাইনবাবগঞ্জে ই-লার্নিং অ্যান্ড আর্নিংয়ের ৮ম ব্যাচের কার্যক্রম শুর চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২

নাচোলে জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত-নিহতদের স্মরনে স্মরণসভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে স্মরনসভায় জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহতদের স্মরনে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করা হয়।

জুলাই অসস্ট বিপ্লবে ঢাকার মিরপুর-১০ এ সাউথইস্ট ইন্সটিটিউট অব ম্যানেজম্যান্ট টেকনোলজি কলেজের শিক্ষার্থী আহত নাচোলের সিংরইল গ্রামের মেহেদী হাসানের পিতা আব্দুল কুদ্দুস বক্তব্য রাখেন। স্মরনসভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম, নাচোল সরকারী কলেজের সহকারী অধ্যাপক সফিকুল আলম, নাচোল খুরশেদ মোল্লা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক ও নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম।

এসময় আহত মেহেদী হাসানের পিতাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থীক অনুদানের চেক হস্তান্তর করা হয়। শেষে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরনে বিশেষ মোনাজাত করা হয়।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews