1. domain.namebd2020@gmail.com : admi2017 :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত  নাচোলে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রধান শিক্ষকের হাতে ২ সাংবাদিক লাঞ্ছিত চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন ৭০০ জন

গোমস্তাপুর ও ভোলাহাটে বিএনপির দুই বহিষ্কৃত নেতা নির্বাচিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

ভোলাহাট:

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আনোয়ারুল ইসলাম জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি ১৩ হাজার ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আ. লীগের সহ-সভাপতি আবদুল খালেক পেয়েছেন ১০ হাজার ৭৬৬ ভোট।

গোমস্তাপুর:

গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য আশরাফ হোসেন ৪০ হাজার ৬২০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আ. লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হুমায়ন রেজা ভোট পেয়েছেন ৪০ হাজার ৬১।

নাচোল:

এদিকে নাচোলে উপজেলায় ৩৩ হাজার ৯৯২ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন নাচোল উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আ. লীগের রাজনীতির সঙ্গে জড়িত আবু হেনা মোস্তফা কামাল পেয়েছেন ১০ হাজার ৮৭০ ভোট।

ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি’র দুই নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (০৮ মে) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর, ভোলাহাট, নাচোল উপজেলায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews