1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ

শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে প্রথম ও দ্বিতীয় কিস্তিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ছাত্র ছাত্রীর মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
উক্ত অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুনের সভাপতিত্বে বিতরণ করা হয়। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সরকারের উপসচিব দেবেন্দ্রনাথ উরাঁও, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তসিকুল আলম বাবুল, মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল হক, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল কুমার সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে তিনটি গৃহহীন পরিবারেক বসতঘর, সাত শিক্ষার্থীকে বাইসাইকেল, ১ম থেকে ৫ম শ্রেণির ৫০ জন শিক্ষার্থীকে ২ হাজার ৫শ টাকা করে ১ লাখ ২৫ হাজার টাকা, ৬ষ্ঠ থেকে ১০ ম শ্রেণীর ২০ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে ১লাখ ২০ হাজার টাকা এবং একাদশ হতে দ্বাদশ শ্রেণির ১০ জন শিক্ষার্থীকে ৯ হাজার ৫শ টাকা করে ৯৫ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews