1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী শিবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান নির্বাচিত হতে পারলে ৩ মাসের মধ্যে দুর্নীতি বন্ধ করবো: নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে: কর্নেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন

শিবগঞ্জে নির্বাচনী হামলার ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নৌকার কর্মী সমর্থকদের বিরুদ্ধে ট্রাক প্রতীকের পরাজিত সৈয়দ নজরুল ইসলামের সমর্থকদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন।
বুধবার (১০ জানুয়ারি) দুপুরে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে সংবাদ সম্মেলনটি করা হয়।
সংবাদ সম্মেলনে জানায় দ্বাদশ জাতীয় নির্বাচনে শিবগঞ্জ পৌর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কারিবুল হক রাজিন বলেন গত ৭ জানুযারী দ্বাদশ সংসদ নির্বাচন পরবর্তী স্বতন্ত্র ট্রাক প্রতীকের সৈয়দ নজরুল ইসলামের পরাজিত সমার্থক কর্মীরা শিবগঞ্জে ৪০ টি’র বেশি হামলা চালিয়ে ২০ জনের অধিক কর্মী সমর্থককে আহত করে। তার মধ্যে দাদনচকে নৌকার সমর্থক কামালের বাড়িতে হামলা, নয়ালাভাঙ্গা ইউনিয়নে হরিনগর তাঁতী পাড়ায় হিন্দু সম্প্রদায়ের মন্দির-ক্লাব ও সুকুমারসহ কয়েকজনের বাড়িতে হামলা ও ভাঙচুর করে। একই সঙ্গে নৌকা প্রতীকের কর্মী সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে। তিনি বলেন, সৈয়দ নজরুল ইসলামের সমর্থকরা নয়ালাভাঙ্গা, শিবগঞ্জ পৌরসভার পিঠালীতলা, মোবারকপুর, বিনোদপুরের বিশ্বনাথপুর, বাখোরালী সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও হামলা চালিয়ে আহত করে। নৌকার সমর্থকদের বিভিন্ন ভাবে প্রান নাসের হুমকি অব্যাহত রেখেছে বলে এসব অভিযোগ করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নৌকা প্রতীকের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মির্জা শাহাদাত হোসেন খুররম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews