1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত  নাচোলে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রধান শিক্ষকের হাতে ২ সাংবাদিক লাঞ্ছিত চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন ৭০০ জন চাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা 

শিবগঞ্জে চিহ্নিত অস্ত্র ব্যবসায়ীর বাড়িতে বিদেশি পিস্তল উদ্ধার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাকপাড়া সিমান্তে চিহ্নিত অস্ত্র ব্যবসায়ের বাড়িতে বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‌্যাব-৫।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সিমান্তে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পূর্বেও তার নামে অস্ত্র মামলা রয়েছে।
আটককৃত অস্ত্র ব্যবসায়ী হচ্ছেন উপরচাকপাড়া গ্রামের মৃত কায়েস উদ্দিনের ছেলে এনামুল হক (৫৬)।
র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গ্রেফতারকৃত আসামী এনামুল হকের বাড়ি চাকপাড়া সীমান্তের কাছাকাছি, এ সুযোগে সে অবৈধ অস্ত্র চোরাচালান ও ব্যবসার সাথে সহজেই জড়িত হয়। র‌্যাবের প্রাপ্ত গোপন তথ্যের উপর নির্ভর করে সংবাদ আসে এনামুল সীমান্ত হতে অস্ত্র সংগ্রহ করে। ঐ অস্ত্রটি  সরবরাহের জন্য নিজ বাড়ীতে সংরক্ষন করে রাখেন। র‌্যাবের গোয়েন্দা দল আসামীর উপর নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে রাত ১২ টার পর আসামীর বাড়ীতে তল্লাশী করে ষ্টোর রুমের ভিতরে ধানের কুড়ার ড্রামের ভিতর থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ২১ রাউন্ড গুলি সহ তাকে গ্রেফতার করা হয়।
উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে বলে এসব কথা জানায় র‌্যাব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews