1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী শিবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান নির্বাচিত হতে পারলে ৩ মাসের মধ্যে দুর্নীতি বন্ধ করবো: নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে: কর্নেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার-৪

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জের ফতেপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে চার বাংলাদেশী কে গ্রেফতার করেছেন বিজিবি। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মনির-উজ-জামান, পিএসসি।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) ৫৩ বিজিবি’র অধীনস্থ ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত হচ্ছে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে রাণীনগর হাটপাড়া গ্রামের নুহ নবী (৩৫), সুমন আলী (৩০) এম (২৬), সাহাপাড়া গ্রামের সুজন শেখ।
বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আজ ৫ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র অধীনস্থ ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল টহল পরিচলনা করে সীমান্ত পিলার ১৩/১-এস এর নিকট দিয়ে চারজন ব্যক্তিকে ভারত হতে বাংলাদেশে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে টহলদল তাদেরকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।
তারা গত ৪ ডিসেম্বর গরু ও মাদক চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। আটককৃত ব্যাক্তিদের তল্লাশী করে তাদের ব্যবহৃত ৪টি মোবাইল ফোন পাওয়া যায়।
উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় গ্রেফতারকৃতদের হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews