1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা ৩০টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের দিল চাঁপাইনবাবগঞ্জ পুলিশ শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রি: ভুক্তভোগীর সংবাদ সম্মেলন চাঁপাই প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত আক্তারুজ্জামান- সম্পাদক জমসেদ আলী চাঁপাইনবাবগঞ্জে আমেরিকার তৈরি পিস্তল উদ্ধার, আটক-২ চাঁপাইনবাবগঞ্জে চঞ্চল্যকর অপহরণ মামলায় শিশু উদ্ধার, আটক-২  চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের শীর্ষক কর্মশালা  চাঁপাইনবাবগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ফাইনাল খেলা সম্পন্ন 

একজন পালিয়ে গেলেও হান্নানের কাছে পাওয়া গেছে বিদেশি পিস্তল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী নামক স্থানে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজিবি জানায় রহনপুর ব্যাটালিয়ন (৫৯) বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর দিকনির্দেশনায় উপ-অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েসের নেতৃত্বে সোনামসজিদ বিওপি’র টহলদল যানবাহনে তল্লাশী পরিচালনা করছিলেন। এসময় ২ জন মোটরসাইকেল যোগে সীমান্তবর্তী সোনামসজিদ হতে কানসাট যাওয়ার পথে বিজিবি থামার সংকেত দেন। মোটরসাইকেল না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হলে কর্তব্যরত বিজিবি সদস্য মোটর সাইকেলের পেছনের সিটে বসে থাকা হান্নানের জ্যাকেট টেনে ধরলে সে নীচে পড়ে যায়। তবে অপর মোটরসাইকেল চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে আব্দুল হান্নানের দেহ তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় আটককৃত আসামীকে অস্ত্র, গুলি এবং ম্যাগাজিন মামলায় শিবগঞ্জ থানায় হস্তান্তর চলমান রয়েছে বলে জানান।
রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানায় সিমান্তে অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews