1. domain.namebd2020@gmail.com : admi2017 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা 

ভারতকে কাঁদিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

দক্ষিণ এশিয়ার চির প্রতিদ্বন্দী বাংলাদেশ ও ভারতের বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোতে নকআউট পর্বে একের অধিকবার দেখা হয়েছে। ২০২০ সালের যুব ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল বাদ দিলে বাকি সময়গুলোতে বাংলাদেশের জন্য শেষটা হয়েছে হতাশারই। এবার আর কোনো আক্ষেপের গল্প নয়। দুবাইয়ের মাটিতে ভারত ‘জুজু’ কাটাল বাংলাদেশের যুবা টাইগাররা।

পেসার মারুফ মৃধার জাদুকারী বোলিংয়ের পর আরিফুলের ৯০ বলে ৯৪ রানের দুর্দান্ত ইনিংসে ভর করেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপেক্ষে ৪ উইকেটের বড় জয় পেয়েছে লাল-সবুজের দল। সেই সাথে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অপরাজিত থেকেই ফাইনালে পৌঁছে গেল টাইগাররা। রবিবার (১৭ ডিসেম্বর) ফাইনালে তাদের প্রতিপক্ষ প্রথম সেমিফাইনালের পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের যে কোনো একটি দল।

দুবাইয়ের আইসিসি ক্রিকেট ওভালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে টাইগার পেসার মারুফ মৃধার বোলিং তাণ্ডবে ৪২ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৮৮ রানেই থেমেছিল ভারতীয় শিবীর। ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেছেন আভিষেক। আর বাংলাদেশের হয়ে ৪১ রানে ৪ উইকেট শিকার করেন পেসার মারুফ মৃধা।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশের যুবারাও। ফর্মরে তুঙ্গে থাকা আশিকুর ও শিবলি দুর্ভাগ্যজনক রানআউটের হন। আর সেখান থেকে দলকে টেনে তুলতে হতো কাউকে। সেই কাজটাই দক্ষতার সাথে করেন মূলত আরিফুল ইসলাম। আহরার আমিনকে সাথে নিয়ে মহামূল্যবান ৮৫ রানের অনবদ্য জুটি গড়েন।

তবে আরিফুল নিজেও ছিলেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে। বাউন্ডারি খেলতে গিয়ে ৯৪ রানের মাথায় কাটা পড়েন শেষপর্যন্ত দারুন ছন্দে থাকা ব্যাটার। তবে ৬ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও দলকে জয়ের নাগালে রেখেই ফিরেছেন আরিফুল। টাইগার এই ব্যাটারের বিদায়ের পর পরই দ্রুত বেশ কয়েকটি উইকেটের পতন হয় বাংলাদেশ দলের। যদিও ততক্ষণে জয়টা শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews