1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত  নাচোলে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রধান শিক্ষকের হাতে ২ সাংবাদিক লাঞ্ছিত চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন ৭০০ জন চাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা  চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধকল্পে গাড়ি চালকদের রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সহ দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের ৭ম ব্যাচের উদ্বোধন ইমাম হোসাইন (আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে শোকসভা ও দোয়া মাহফিল পূবালী ব্যাংকের উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে হাজার দর্শকের উপস্থিতি: মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ

  • আপডেট টাইম : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত।
ফাইনাল খেলায় দারিয়াপুর ইয়াং স্টার দল ১-০ গোলে বর্ষা ফার্মেসি ফুটবল দলকে হারিয়ে জয় লাভ করে।
বুধবার (৩১ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে যুবশান্তি সংঘ ক্লাবের পরিচালনায় ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন চাঁপাই নবাবগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ।
ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থা জেলা শাখার সভাপতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আয়াত আল নূর, নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন আর রশিদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিকুজ্জামান আশিক, ০৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান টুলু সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থা জেলা শাখার সাধারণ সম্পাদক সার্বিক উপস্থাপনা করেন জহির রায়হান।
অতিথিরা বলেন লেখাপড়ায় ভালো ও মেধাবী
হতে হলে অবশ্যই খেলাধুলাতেও ভালো হতে হবে। নিয়মিত খেলাধূলা করলে মাদক থেকে দূরে থাকা যেমন সম্ভব তেমনি ভাবে শারীরিক ও মানসিক সুস্থ্যতায় নিজেকে গড়ে তোলা সম্ভব হবে বলে জানান তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews