1. domain.namebd2020@gmail.com : admi2017 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা 

অভিযোগ নিতে আপত্তি প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমা সংক্রান্ত বিরোধের জের ধরে জমি দখল ও বাড়ীতে বোমা হামলার ঘটনায় অভিযোগ না নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন।
শনিবার (২০ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিশ্বরোড শাহনেয়ামতুল্লাহ কলেজ সংলগ্ন একটি অফিসে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে সোহেল আমান জানায়, গত প্রায় ৮ বছর পূর্বে হতে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিরোধের প্রেক্ষিতে ১নং হতে ৫নং পর্যন্ত বিবাদীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়। উক্ত মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। মামলা দায়ের পর বিবাদীরা তার মা সহ পরিবারের লোকজনকে বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদান করে আসছে। গত বছরের ১৮ ডিসেম্বর বিকালে বিবাদীরা তার বাড়ীর সামনে উপস্থিত হয়ে তার পিতা-মাতা কে হুমকি দিয়ে বলে গেছেন বিজ্ঞ আদালতের মামলা প্রত্যাহার না করলে প্রাণে শেষ করতে চেয়েছেন। তিনি আরও বলেন তার পিতা-মাতা অসুস্থ থাকার ফলে বিভিন্ন সময় বাড়ীর বাহিরে চিকিৎসা কাজে যাতায়াতের প্রয়োজনে বাড়ি হতে বাহির হলে বিবাদীরা তার পিতা-মাতার উপর আক্রমন করার জন্য ষড়যন্ত্র করতে থাকে। এক পর্যায়ে তার পিতা হুমকি আতঙ্কে গত ১ জানুয়ারি দিবাগত রাতে তার পিতা অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।
এরপর গত ১৬ জানুয়ারি সিপ্লবের নেতৃত্বে রুমি নাসির সহ ৩০ থেকে ৩৫ জন তার বাড়িতে বোমা চালায়। এছাড়াও বিবাদীরা আমাদের ৫২ বিঘা জমি জবর দখল করে রেখেছে বলে এসব জানান তিনি।
এ অভিযোগের সত্যতা জানতে গোমস্তাপুর থানার (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ কে ফোন দিলে তিনি রিসিভ করেননি ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews