1. domain.namebd2020@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা 

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন 

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের পার্বতীপুর ইউনিয়নে (বিএনপি)’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৯ নভেম্বর) শুক্রবার বিকেলে পার্বতীপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে পার্বতীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সদস্য সচিব এম এম মনিরুল ইসলামের সভাপতিত্বে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন-আহবায়ক ও পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট নুরুল ইসলাম সেন্টু। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রহনপুর পৌর বিএনপি’র আহবায়ক এনায়েত করিম তৌকি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক ও রহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সৌরভ, গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল্লাহ আল রাইহান।

এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্য শেষে পার্বতীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দদের ঐক্যমতের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন সভাপতি, এম এম মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক ও ঈমাইনুল হককে সাংগঠনিক সম্পাদক করে পার্বতীপুর ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠন করা হয়।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews