1. domain.namebd2020@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ

গাঁজার চালান পুলিশের হাতে আটক-৪

  • আপডেট টাইম : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জ হয়ে নওগাঁ জেলা যাওয়া কথা ছিল গাঁজার চালান। পৃথক অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৪ জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হচ্ছেন, কুমিল্লা জেলার চাপাপুর উপজেলার বাখড়াবাগ গ্রামের নজরুল ইসলাম ওরফে ফয়সাল (২৬), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের সানাউল্লাহ (৩৫), চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চান্দলাই মল্লাহর ফয়সাল আহম্মেদ (২৪) ও শিবগঞ্জ উপজেলার ভবানীপুর বুড়াপাড়া গ্রামের তামিম (১৬)।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার স্বরুপনগর খাসপাড়া ও নয়াগোলা বাজার এলাকা থেকে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পরি কুমিল্লা জেলা থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় একটি বড় মাদকের চালান আসছে। এ সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার স্বরুপনগর খাসপড়া এলাকায় অভিযান চালিয়ে নজরুল ইসলামের কাছ থেকে কসটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ৩টি গাজার প্যাকেট পাওয়া যায়। যার পরিমাণ ছিল ৬ কেজি। পরে নজরুল ইসলামের কাছে গাঁজা নিতে আসা দুইজনকে আটক করা হয়। অপর দিকে পৌরসভার নয়াগোলা বাজার তামিম নামের পায়ে পেচানো অবস্থায় ২ কেজি গাঁজা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় বলে জানান তিনি।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews