1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা ও উদযাপন শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে মাশরুম চাষ সম্প্রসারণে মাঠ দিবস

  • আপডেট টাইম : সোমবার, ৬ মে, ২০২৪
“অর্থ, পুষ্টি, তুষ্টি চান, নিয়মিত মাশরুম খান” এ প্রতিপাদ্য কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উপাদান ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস ও এ কার্যক্রমের প্রদর্শন করা হয়েছে।
সোমবার (৬ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
উক্ত মাঠ দিবসে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহম্মেদ মাহবুব-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, জেলা মৎস্য কর্মকতা মাহবুবুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান প্রমুখ। মাশরুম চাষ ও মাঠ দিবস কার্যক্রম প্রদর্শন বিষয়ে উপস্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার আতিকুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কে এম কাওছার হোসেন, উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোছাঃ রহিমা খাতুন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মাঠ দিবস অনুষ্ঠানে মাশরুম চাষ বৃদ্ধিসহ এর পুষ্টিগুণ সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়াও মাশরুম চাষের পদ্ধতি, গুরুত্ব, উৎপাদন, বিপনন সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ধারনা দেয়া হয়।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews