1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত

  • আপডেট টাইম : সোমবার, ১৭ জুন, ২০২৪
যথাযথ ধর্মীয় মর্যাদা ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ-উল আযহা উদযাপিত হয়েছে। ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ অনুযায়ী পশু কোরবানি দিয়েছেন।
নামাজ শেষে স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে অশ্রুসজল চোখে এই আনন্দের দিনে তাদের রুহের মাগফিরাত কামনা করে মহাল আল্লাহর দরবারে আকুতি জানান।
চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে আজ সোমবার (১৭ জুন) চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৫৪৮টি ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। তার মধ্যে সদর উপজেলায় ১৮৩টি, শিবগঞ্জ উপজেলায় ১৫৯টি, নাচোল উপজেলায় ৬১টি, গোমস্তাপুর উপজেলায় ১১৬টি এবং ভোলাহাট উপজেলায় ২৯টি ঈদগাহে ঈদের নামাজ আদায় করে মুসল্লিরা। সকাল ৭টায় চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়াম ও একই সময়ে খালহাট ঈদগাহ ময়দানে নামাজ অনুষ্ঠিত হয়। এছাড়া নিমতলা ফকরিপাড়া ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭ টায় ও সকাল সোয়া ৭টায় সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এছাড়া অন্যান্য ঈদগাহে ঈদগাহ কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
জানা গেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন সকাল ৭টায় পুরাতন স্টেডিয়ামে ঈদের নামাজ আদায় করে। পরে ফকিরপাড়া ঈদগাহে মোনাজাতে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের অন্যান্য কর্মকর্তারা।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করে জেলা পুলিশ।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews