1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

  • আপডেট টাইম : বুধবার, ৫ জুন, ২০২৪

“করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এ প্রতিপাদ্য কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার (০৫ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।

আলোচনা সভার শুরুতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ নিয়ে জনসচেতনতামূলক প্রেজেন্টেশন উপস্থাপনা করেন চাঁপাইনবাবগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মিজানুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমদ মাহবুব-উল-ইসলাম। এ সময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, জেলা প্রশাসকের সহকারী কমিশনার আমিনুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

উক্ত দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে শেষে হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি ল্যাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews