1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা ও উদযাপন শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্বডায়াবেটিস দিবস পালিত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে “শৃংখলাই জীবন, সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার”প্রতিপাদ্যকে উপজীব্য করে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্বডায়াবেটিস দিবস পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সমিতির সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার সুধীজনদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি নাচোল ডায়াবেটিক সমিতির অফিস চত্বর থেকে শুরু হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অফিস চত্বরে এসে শেষ হয়।

সমিতির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনাসভায় মূল বক্তব্য উপস্থাপণ করেন,রাজশাহী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও অতিরিক্ত নাচোল ডায়াবেটিক সমিতির ডাঃ আব্দুর রব সিদ্দিকী। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার ও নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন নাচোল সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসরাম, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এটিএম নূরুল্লাহ,স্থানীয় গণমাধ্যম কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীগন।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews