1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ

গ্রাহকের ১৪ কোটি টাকা নিয়ে উধাও: এনজিও মালিকের শাস্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে অনিবন্ধিত ভূয়া এনজিও নিবির মানবিক উন্নয়ন সংস্থা থেকে টাকা ফেরত ও মালিকের শাস্তির দাবীতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভুক্তভোগী গ্রাহকদের ব্যানারে ঘন্টাব্যাপি চলা এ কমসূচিতে ৩ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

অংশগ্রহণকারীরা গ্রাহকের টাকা ফেরত না দিয়ে হয়রানীর শিকারের প্রতিবাদে ও নিবির মানবিক উন্নয়ন সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং গ্রাহকদের কষ্টে অর্জিত আমানতের টাকা ফেরতের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেন তারা।

অবস্থান কমসূচিতে গ্রাহক জানান, অনেক কষ্ট করে কাজ করে সাড়ে ৭ লাখ টাকা আমানত রেখে সে টাকা পাচ্ছেন না। তিনি দ্রুত টাকা ফেরতের দাবী করেন।

ভুক্তভোগীরা আরও জানান, নিবিরসহ একের পর এক এনজিও মানুষের টাকা নিয়ে ছিনিমিনি খেলতে থাকায় প্রশাসনকে এসব এনজিও গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। শেষে ভুক্তভোগীদের পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews