1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের শীর্ষক কর্মশালা  চাঁপাইনবাবগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ফাইনাল খেলা সম্পন্ন  চাঁপাইনবাবগঞ্জে ই-লার্নিং অ্যান্ড আর্নিংয়ের ৮ম ব্যাচের কার্যক্রম শুর চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত 

চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুসহ ৮ দফা দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ থেকে ধুমকেতু, পদ্মা, সিল্কসিটি ও মধুমতি ট্রেনসহ সকল আনঃনগর ট্রেন চালুর ৮ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ বুধবার (০৭ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

এসময় ঘণ্টাব্যাপি মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, সুজন জেলা সভাপতি আসলাম কবীর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ, জামায়াত নেতা মোখলেসুর রহমান, শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান, জেলা বারের সভাপতি এ্যাডঃ ইসাহাক আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাব্বির আহমেদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ, কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক বাবুল আখতার, নাগরিক কমিটির আহবায়ক আবু হেনা বাবলু প্রমুখ। স্বাগত বক্তব্য দেন, সুজন- সুশাসনের নাগরিক পৌর শাখার সভাপতি ও ট্রেন আন্দোলনের উদ্যোক্তা জমশেদ আলী।

বক্তারা বলেছেন, জেলাবাসীর ৮ দফা প্রাণের দাবি পুরণে রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার আশু হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় আগামী ৭ দিনের মধ্যে দৃশ্যমান দাবি আদায় না হলে আগামী ১৪ মে সকাল সাড়ে ৫ টা হতে জেলার সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে রেল অবরোধ কর্মসূচীর ঘোষণা দেয়া হয়েছে।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews