1. domain.namebd2020@gmail.com : admi2017 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ পদ্মার চরে মাটির গভীরে ২ কেজি হেরোইন উদ্ধার 

  • আপডেট টাইম : বুধবার, ৩ জুলাই, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার দুর্গম চরে মাটির দুই ফিট গভীর ২ কেজি হেরোইন ও নগদ ৫৩ হাজার টাকা সহ মাদক সম্রাট কবির (৩০) নামের এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে সিপিএসসি র‌্যাব। আসামি মধ্যচর রুবেলপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
বুধবার (৩ জুলাই) ভোরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মধ্যচর রুবেলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র‌্যাব সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাব-৫ সিপিএসসি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সদর উপজেলা মধ্যচর রুবেলপাড়া সীমান্তবর্তী দূর্গম পদ্মার চরে এক জন মাদক ব্যবসায়ী নিজ বসতবাড়িতে অবৈধ মাদক মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরবর্তীতে র‌্যাব গভীর রাতে উক্ত মাদক ব্যবসায়ীর বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরবর্তীতে আসামীর বসতবাড়ীর ভিতরে থাকা খড়ের স্তূপের নীচে মাটির দুই ফিট গভীরে পুঁতে রাখা অবস্থায় ২ কেজি হিরোইন উদ্ধার করে।
র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামি ট্রাক্টর চালায় এবং কৃষি কাজ করে। এ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বসতবাড়ী দুর্গম চর এলাকায় হওয়ায় সহজেই আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিত। ট্রাক্টর চালানোর আড়ালে অবৈধ মাদক হিরোইন ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে পদ্মা নদী পার হয়ে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিলেন।
আটকের ঘটনায় ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান র‌্যাব।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews