1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত  নাচোলে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রধান শিক্ষকের হাতে ২ সাংবাদিক লাঞ্ছিত

রাজশাহীর গোদাগাড়ীতে ২ কেজি হেরোইন উদ্ধার, আটক-১

  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
রাজশাহীর গোদাগাড়ীতে দুই কেজি হেরোইনসহ সাইফুল ইসলাম (৪২) নামের চিহ্নিত মাদক কারবারি কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজশাহীর গোদাগাড়ীর সিএবি মোড় এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি নাটোর জেলার সিংড়া উপজেলার চকগোপাল এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে।
বুধবার সকালে র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোদাগাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহীতে দিকে মাদক সরবরাহ করা হবে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোদাগাড়ীর সিএনবি মোড় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহীগামী মহাসড়কে চেক পোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী করা হয়। এ সময় একটি অটোতে থাকা ১ জন যাত্রীর কাছ থেকে ২ কেজি হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় খুচরা এবং পাইকারী হিসেবে সরবরাহ করতো। তার বাড়ী নাটোর জেলায় হলেও প্রায়ই সে গোদাগাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে আসছিলো।
এ ব্যাপারে রাজশাহীর গোদাগাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews