1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই জিয়াউর রহমান শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন পাসপোর্ট অফিসের কর্মচারী চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা ৩০টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের দিল চাঁপাইনবাবগঞ্জ পুলিশ শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রি: ভুক্তভোগীর সংবাদ সম্মেলন চাঁপাই প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত আক্তারুজ্জামান- সম্পাদক জমসেদ আলী

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ২ কেজি হিরোইন উদ্ধার

  • আপডেট টাইম : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

রাজশাহীর গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকালে র‌্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

র‌্যাব জানায়, গত ২৬ অক্টোবর রাতে র‌্যাব-৫ রাজশাহীর একটি চৌকষ আভিযানিক দল রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার হেলিপ্যাড সংলগ্ন স্বরমোংলা এলাকায় কৃষি জমিতে পরিত্যক্ত অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে গোদাগাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের একটি বড় চালান গোদাগাড়ী হয়ে রাজশাহী শহরের দিকে প্রবেশ করবে। এমন সংবাদে র‌্যাব নজরদারী বৃদ্ধি করে। এমতাবস্থায় মাদক কারবারী মাদক বহনের সময় টহল দলের উপস্থিতি টের পেলে তাদের হেফাজতে থাকা ১টি ফুটবল ফেলে দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি সন্দেহ হলে উক্ত ফুটবলটি কাঁটা হলে ফুটবলের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

উক্ত ঘটনায় উদ্ধারকৃত আলামত রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews