1. domain.namebd2020@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১৭ টি তাজা ককটেল উদ্ধার

  • আপডেট টাইম : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জের দক্ষিণ শহরে আম বাগানে ১৭টি তাজা ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী।
শনিবার (০৫ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মনির-উজ-জামান, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
৫৩ বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে কিছু দুষ্কৃতিকারী এলাকায় বিশৃঙ্খলা করার জন্য সদর উপজেলার ওদুদ বিনোদন পার্কের পিছনে জঙ্গলের মধ্যে বিস্ফোরক লুকিয়ে রেখেছে। এমন সংবাদে ৫৩ বিজিবি’র বিশেষ টহলদলসহ সেনাবাহিনী এবং পুলিশকে সাথে নিয়ে যৌথ অভিযান চালিয়ে আম বাগানের ঘন জঙ্গলের মধ্যে লুকায়িত অবস্থায় প্লাষ্টিকের ব্যাগ দেখতে পায়। পরবর্তীতে ব্যাগটি খোলার পর প্লাষ্টিকের বালতির মধ্যে ১৭টি তাজা ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলি চাঁপাই নবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মনির-উজ-জামান জানান, সদর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের নাশকতা রোধকল্পে নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিস্ফোরক, অস্ত্র ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews