1. domain.namebd2020@gmail.com : admi2017 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ

সিমান্তে উত্তেজনার মাঝেও চোরাকারবারি থেমে নেই, ফেন্সিডিল উদ্ধার

  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ মনাকষা সীমান্তে বিশেষ অভিযানে জাহিদুল হক (১৮) নামে এক ব্যক্তিকে ফেনসিডিলসহ আটক করেছে বিজিবি। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মনির-উজ-জামান, পিএসসি।

গতকাল শনিবার বিকেল ৫৩ বিজিবির অধীনস্ত মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল ভারতীয় ফেন্সিডিল ও চোরাচালান কাজে ব্যবহৃত ইজিবাইকসহ তাকে আটক করা হয়।

আটককৃত আসামি হচ্ছে শিবগঞ্জ উপজেলার দক্ষিন উজিরপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে জাহিদুল হক (১৮)।

বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায় শনিবার বিকালে মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাঙ্গারী পাড়া গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে করার সময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে হাঙ্গারী মোড় এলাকা দিয়ে ইজিবাইক যোগে মাদক চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে। এ পরিপেক্ষিতে উক্ত স্থানে বিভিন্ন ইজিবাইক তল্লাশি শুরু করে। তল্লাশীকালে ১টি ইজিবাইকের চালকের সীটের নীচে কাপড়ের ব্যাগে ভারতীয় ২৯ বোতল ফেন্সিডিল খুঁজে পায়।

আটককৃত আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে জব্দকৃত ফেন্সিডিল ও ইজিবাইকসহ সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews