1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

একজন পালিয়ে গেলেও হান্নানের কাছে পাওয়া গেছে বিদেশি পিস্তল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী নামক স্থানে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজিবি জানায় রহনপুর ব্যাটালিয়ন (৫৯) বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর দিকনির্দেশনায় উপ-অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েসের নেতৃত্বে সোনামসজিদ বিওপি’র টহলদল যানবাহনে তল্লাশী পরিচালনা করছিলেন। এসময় ২ জন মোটরসাইকেল যোগে সীমান্তবর্তী সোনামসজিদ হতে কানসাট যাওয়ার পথে বিজিবি থামার সংকেত দেন। মোটরসাইকেল না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হলে কর্তব্যরত বিজিবি সদস্য মোটর সাইকেলের পেছনের সিটে বসে থাকা হান্নানের জ্যাকেট টেনে ধরলে সে নীচে পড়ে যায়। তবে অপর মোটরসাইকেল চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে আব্দুল হান্নানের দেহ তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় আটককৃত আসামীকে অস্ত্র, গুলি এবং ম্যাগাজিন মামলায় শিবগঞ্জ থানায় হস্তান্তর চলমান রয়েছে বলে জানান।
রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানায় সিমান্তে অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews