“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো,স্মার্ট সোনার বাংলা গর্ব” এ প্রতিপাদ্য কে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
রবিবার (১০ মার্চ) সকাল চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে র্যালি ও কালেক্টরেট ইংলিশ স্কুলে ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া এবং উক্ত বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত আয়োজন সফল করে তোলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন। এছাড়া গণ্যমান্য ব্যক্তিবর্গ, কালেক্টরেট ইংলিশ স্কুলের শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকগণ উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply
You must be logged in to post a comment.