1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী

চাঞ্চল্যকর কিশোর হত্যা মামলায় আটক-২

  • আপডেট টাইম : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় কিশোর ভ্যানচালক পারভেজ আলী (১৪) হত্যা মামলায় সন্দেহভাজন দুইজনকে আটক করেছে র‌্যাব।
বুধবার (০৩ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বেলাল বাজার এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত দুই জনকে আটক করে।
র‌্যাব সামজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বেলাল বাজারে অভিযান চালিয়ে ভ্যান চালক কিশোরকে অপহরণ ও হত্যাকান্ডের ঘটনায় জড়িত সন্ধিগ্ধ আসামী উপজেলার উদয় নগর গ্রামের বদিউজ্জামান (৩২), আলী হাসান সনি (১৯) দুইজনকে আটক করে র‌্যাব।
উল্লেখ্য, গত ৩১ মার্চ সন্ধ্যা ৭ টায় কিশোর ভ্যান চালক ভ্যান নিয়ে ভাড়া মারার জন্য বাড়ি থেকে বাহির হলে দুর্বৃত্তরা অপহরণ পূর্বক নৃশংসভাবে হত্যা করে। ঘটনার পর থেকেই র‌্যাব এই হত্যাকান্ড সংক্রান্ত বিষয়ে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। পরে
কিশোরকে হত্যা করে মরদেহ গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের চৌডালার সাবেক মেম্বার জাকারিয়ার আম বাগান ও আখ ক্ষেতের পাশে ফেলে রাখে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে গোমস্তাপুর থানায় ৩ এপ্রিল একটি হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে মামলা রুজু হওয়ার কয়েক ঘন্টার মধ্যে বেলাল বাজার এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত সন্ধিগ্ধ আসামীদের আটক করতে সক্ষম হয়। চাঞ্চল্যকর মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার করার জন্য র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews