1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল খালেক টিংকু (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত টিংকু ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামের তবজুল হকের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত টিংকুর পিতা তবজুল হক ও ছোট ভাই আব্দুল মালেক। তারা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের বাবা ও স্থানীয়রা জানান, জমি নিয়ে তার ভাই ও আত্মীয়স্বজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পারিবারিক ভাবে বিরোধ মেটাতে বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়ীর সামনে সালিশ বৈঠক ডাকা হয়। এক পক্ষ হঠাৎ দা ও হাঁসুয়া নিয়ে হামলায় চালায়। এতে গুরুত্ব আহত হন আব্দুল খালেক ওরফে টিংকু। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেন। অন্যদের আটকে অভিযান চলছে বলে জানান তিনি।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews