1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত শারীরিক প্রতিবন্ধী দম্পতির মার্কেটসহ বাড়ি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে পৌনে দুই লাখ গাছ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সালিশে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র উদ্যোগে ৬৫৩ জন পেলেন ফ্রি চিকিৎসা সেবা  সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে অর্ধ কোটি টাকার মাদক জব্দ  কৈশোরকালীন যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন মডেল মসজিদে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার, আটক-৩

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রতারণার অভিযোগে আটক-

  • আপডেট টাইম : রবিবার, ২৩ জুন, ২০২৪
প্রতারক নিজেকে বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মনিরুল ইসলাম জনি (৩৭) কে ডিবি পুলিশ আটক করেছে।
রবিবার (২৩ জুন) রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার শুক্রবাড়ী গ্রামে প্রতারণার অভিযোগে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
ডিবি পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায় জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (বিপিএম- পিপিএম)’র সার্বিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) জাহাঙ্গীর আলমের প্রযুক্তিগত সহায়তায় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলামের তত্ত্বাবধানে এবং এসআই আসগর আলী পিপিএম এর নেতৃত্বে অভিযান চালিয়ে
তার নিজ বাড়ির ঘর থেকে ২২ টি বিভিন্ন কোম্পানির সিম কার্ড দুটি মোবাইল ফোন সহ আটক করা হয়।
ডিবি পুলিশ আরও বলেন, উক্ত আসামি প্রবাসী, মৃত ব্যক্তি, লেখা পড়া না জানা বয়স্ক লোক সহ বিভিন্ন লোকজনের নামে রেজিস্ট্রেশন কৃত উক্ত ভুয়া সিম কার্ড গুলো ব্যবহার করে নিজেকে বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রলোভন দেখিয়ে মহিলা সহ সাধারণ লোকজনের সাথে প্রতারণার করে আসছিলেন বলে জানান।
উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ডিবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews