চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিএমডিএর গোমস্তাপুর জোনের গভীর নলকূপের অপারেটররা মানববন্ধন করেছেন। আজ রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আধাঘন্টাব্যাপী চলা মানববন্ধনে শতাধিক অপারেটর অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, অপারেটরের মধ্যে সামিউল আলম বাবুল, জাকির খান, সহিমুদ্দিন, মোসাদ্দেক হোসেন মিলন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি বিএমডিএর পক্ষ থেকে একটা পরিপত্র জারি করা হয়েছে। যাতে অপারেটরদের শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি পাশ হতে হবে। কিন্তু বিএমডিএর মাননীয় চেয়ারম্যান যখন এর আগে চেয়ারম্যান ছিলেন তখন তার আমলেই বর্তমান কর্মরত অপারেটরগণ নিয়োগ পেয়েছিলেন। তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছিলেন। সুতরাং তাদের বাদ না দিয়ে বহাল রাখার দাবীতে এই মানববন্ধন। বক্তারা বর্তমান পরিপত্র বাতিল করার দাবী জানান। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী, বিএমডিএর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.